Logo

ডিবিএ’র পরিচালক হলেন মো: নাদিম

ডিবিএ’র পরিচালক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজ আর.এন. ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.নাদিম।

ডিবিএর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর ডিবিএ’র পরিচালক শরীফ আনোয়ার হোসেন পদত্যাগ করলে তার পদটি শূণ্য হয়ে পড়ে। এরপর গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত ডিবিএর ৮৯তম পর্ষদ সভায় শূণ্য পদে একজন পরিচালক মনোনয়নের উপর আলোচনা ও সিদ্ধান্তের প্রেক্ষিতে পর্ষদ সর্বসম্মতিক্রমে মো. নাদিমকে পর্ষদের চলতি মেয়াদের জন্য ডিবিএর পরিচালক পদে মনোনয়ন দেয়।

ডিবিএ’র পরিচালক মো. নাদিম একজন প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ি। গত দুই যুগেরও বেশি সময় ধরে তিনি স্টক মার্কেটের সাথে সম্পৃক্ত থেকে এর সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নানাভাবে অবদান রেখে আসছেন। স্টক মার্কেটের বাইরেও তার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি একজন প্রতিশ্রুতিশীল সমাজকর্মী। সামাজিক দ্বায়বদ্ধতা থেকে তিনি সমাজের মানুষের কল্যাণে বহুমূখী কাজ করে যাচ্ছেন। অপরদিকে তিনি একজন দক্ষ সংগঠক। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ডিবিএ এবং এর সদস্যদের উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬