Logo

ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের সব কার্যক্রম বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: করোনা মহামারীতে একের পর এক মুদ্রণ বন্ধ হয়ে যায় বিভিন্ন সংবাদপত্রের। আর সে তালিকায় নিজেদের নাম লেখায় ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিপেনডেন্ট’। তবে তখন অনলাইন সংস্করণ চালু রেখেছিলো কর্তৃপক্ষ।

তবে সম্প্রতি সে অনলাইন সংস্করণও বন্ধ হয়ে যায় ইংরেজি এ দৈনিকের। রোববার (৩০ জানুয়ারি) পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে চূড়ান্ত এ সিদ্ধান্ত দিয়েছে মালিকপক্ষ।

বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন এ সংবাদমাধ্যমটি ১৯৯৫ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে। পত্রিকায় ব্যবহৃত কাগজের মানের কারণে অন্যান্য ইংরেজি দৈনিক থেকে এ পত্রিকাটি ছিলো পাঠকদের পছন্দের শীর্ষে ।

পত্রিকাটির সম্পাদক শামীম আব্দুল্লাহ জাহেদী জাতীয় এক দৈনিককে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা সংবাদপত্রের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছি। কর্তৃপক্ষ সব কর্মচারীদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইন অনুযায়ী সব বকেয়া পরিশোধ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬