Logo

স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংকের পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যুক্তরাজ্য-ভিত্তিক ক্যামব্রিজ আইএফএ ও ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস প্রদত্ত ৭ম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২১-এ ‘স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ’ হিসেবে পুরস্কৃত হয়েছে।

ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স কর্তৃক যুক্তরাষ্ট্র, এশিয়া ও আফ্রিকার ইসলামী ব্যাংক ও রিটেইল আর্থিক প্রতিষ্ঠানসমূহের র‌্যাংকিংয়ের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।

সম্প্রতি প্রাপ্ত এ পুরস্কার ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল হাসানের কাছে হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। একই প্রতিষ্ঠান কর্তৃক ‘স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন এশিয়া’ হিসেবেও পুরস্কৃত হয়েছে ইসলামী ব্যাংক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬