কোনো বিচারপ্রার্থী যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে বিচারক, আইনজীবি ও এ পেশার সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপ্রতি মো: আব্দুল হামিদ।
তিনি বলেন, বিচারপ্রার্থী মানুষ আপনাদের কাছে আসে তাদের সমস্যার সমাধান ও ন্যায়বিচার পেতে সহায়তার জন্য। তাই তারা যাতে কোনোভাবে কোনো ধরণের হয়রানি বা ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে।
রাষ্ট্রপ্রতি রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলার নবনির্মিত ১২ তলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন এবং জেলা আইনজীবি সমিতির ভবন নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গভবন থেকে দেয়া ভাষণে এ আহবান জানান।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা সবার লক্ষ্য হওয়া উচিত।
সূত্র: বাসস