দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৩৪ পয়সা।
এতে, দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৪৩ পয়সা। এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ১৪ পয়সা।