Logo

আর্থিক প্রতিবেদন প্রকাশ করল এসিআই ফর্মুলেশন

অ্যাডভান্স কেমিক্যাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই ফর্মুলেশন লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৯৬ পয়সা।

এতে, দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৩৬ পয়সা।

এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৬৪ টাকা ৪৫ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ৬৩ টাকা ৫৯ পয়সা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬