Logo

থ্রিআই সিকিউরিটিজের লেনদেন শুরু

ডিএসই
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক:  থ্রিআই সিকিউরিটিজের লেনদেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় মতিঝিলে প্রতিষ্ঠানটির লেনদেন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যাবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া। এসময় তিনি বলেন, বিকাশকে বিও অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা যায় কিনা, সেটা নিয়ে ভাবছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। যাদের ব্যাংক একাউন্ট নেই, তারা যেন বিকাশে লেনদেন করতে পারে, সে বিষয় নিয়ে কাজ করছি আমরা। আমরা চাই যাদের ব্যাংক একাউন্ট নেই, তারাও শেয়ারবাজারে আসার সুযোগ পাক।

তারিক আমিন বলেন, যেখানে জিডিপি ৪০৯ বিলিয়ন ডলার। সেখানে আমাদের মার্কেট ৭০ বিলিয়ন ডলারের মতো। সে হিসেবে আমাদের মার্কেট সাইজ জিডিপির ২০ শতাংশেরও কম। আমরা মার্কেটের সাইজটা জিডিবির সঙ্গে সমন্বয় করে বাড়ানোর জন্য কাজ করছি।

থ্রিআই সিকিউরিটিজ লিমিটেডের Registration Certificate No. Reg.-3.1/DSE-260/2021/551, dated Dec 02, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে RSZ.

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থ্রি-আই সিকিউরিটিজ এর ব্যাবস্থাপনা পরিচালক ইস্তাক আহম্মেদ এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সদস্যবৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬