Logo

আর্থিক প্রতিবেদন প্রকাশ করল আমান ফিড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯১ পয়সা। গত বছরে একই সময়ে আয় ছিল ৭৭ পয়সা।

এতে, দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গেলো বছরের একই সময়ে শেয়ার প্রতি ছিল ১ টাকা ৬৬ পয়সা। এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৩ টাকা ৫৪ পয়সা। এর আগের একই সময়ে ছিল ৩২ টাকা ২৩ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬