Logo

আর্থিক প্রতিবেদন প্রকাশ করল ন্যাশনাল ফিড

ন্যাশনাল ফিড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর’ ২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’ ২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে, এর আগের বছর আয় ছিল ৩০ পয়সা।

এতে, দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’ ২১) কোম্পানিটির লোকসান হয়েছে ১ পয়সা। এদিকে আগের বছরের একই সময়ে যার মূল্য ছিল ৫৫ পয়সা। গেলো ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৯২ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬