Logo

আরডি ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ 

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড ( আরডি ফুড) প্রোডাক্টস গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ‘২১- ডিসেম্বর ‘২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাবববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পনিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা । গত বছর একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিলো।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬মাসে (জুলাই ‘২১-ডিসেম্বর ‘২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ৩১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিলো ১৫টাকা ৪৫ পয়সা।
সূত্র: অর্থসূচক

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬