Logo

বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার-ডাক্তার নেয়ার ইঙ্গিত ওমানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার-ডাক্তার নেয়ার ইঙ্গিত দিয়েছে ওমান। রোববার (৩০ জানুয়ারি) দেশটির নবনিযুক্ত ‘চার্জ দি অ্যাফেয়ার্স’ আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলশি পররাষ্ট্র সচিবের সাথে আলাপকালে এ ইঙ্গিত দেন। ওমানে জনশক্তির বাজার ধরে রাখতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্সসহ দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে মনোনিবেশ করতে পরামর্শ দেন তিনি।

এর আগে একইদিন ওমানী রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎকালে বলেন, উভয় দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম গঠনের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে ওমানের দূত বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় ও সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

দূত এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

তথ্যসূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬