Logo

সূচকের পতনে শেষ হলো লেনদেন

শেয়ারবাজার পতন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ১ হাজার ৩৩৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১১৪ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৯ কোটি টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৭ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে। রোববার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ২২৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপিআই ৮২ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৪১ কোটি ২৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬