নতুন বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ কয়েকবার। জ্বালানি তেলের দাম বেড়েছে বছরের প্রথম মাসজুড়েই। এনিয়ে দফায় দফায় দাম বেড়েছে সব ধরনের তেলের। জ্বালানি তেলের দামের এমন চিত্র ২০১৪ সালের পর আর দেখা যায়নি।
চলতি বছরের প্রথম মাসে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় সাড়ে ১৫ শতাংশ। হিটিং অয়েলের দাম বেড়েছে ৫০ শতাংশের বেশি। এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, জ্বালানি তেলের দামের বড় লাফে নতুন বছর ২০২২ সাল শুরু হয়। বছরের প্রথম সপ্তাহেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯৩ ডলারে উঠে আসে। দ্বিতীয় সপ্তাহে ৬ দশমিক ৭৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৮৪ দশমিক ২৬ ডলারে।
বছরের তৃতীয় সপ্তাহে ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তলের দাম দাঁড়ায় ৮৫ দশমিক ১৩ ডলারে। গেল এক সপ্তাহে ২ দশমিক ৫৩ শতাংশ বেড়ে অপরিশোধিত তেলের ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৭ দশমিক ২৯ ডলারে।
এছাড়া বছরের প্রথম মাসেই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ। অবশ্য সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের একপর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৮ দশমিক ৭৪ ডলারে ওঠে। অপরিশোধিত তেলের এত দাম ২০১৪ সালের পর আর দেখা যায়নি।