Logo

ইথনোস্পোর্ট ফোরামের বাংলাদেশ প্রতিনিধি আল মামুন

ইথনোস্পোর্ট ফোরাম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চলতি বছরের ৫-৬ মার্চ আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য ৫ম আন্তর্জাতিক ইথনোস্পোর্ট ফোরামের বাংলাদেশের প্রনিনিধিত্ব করবেন মো: আল মামুন। সম্প্রতি আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ এবং  ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট কনফেডারেশনের সভাপতি তুরস্কের রাষ্ট্রপতির পুত্র এন. বিলাল এরদোগান সাক্ষরিত এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশের প্রতিনিধি হিসাবে ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন এবারের ৫ম আন্তর্জাতিক ইথনোস্পোর্ট ফোরাম প্রতিনিধিত্ব করবেন।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ইথনোস্পোর্ট ফোরাম অনুষ্ঠিত হয়, তারই ধারাবাহিকতায় এ বছর বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও ইথনোস্পোর্ট বিশেষজ্ঞদের উপস্থিতিতে আজারবাইজানের মহামান্য রাষ্ট্রপতি আন্তর্জাতিক ইথনোস্পোর্ট ফোরাম ২০২২ উদ্বোধন করার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬