Logo

পাঁচ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

সমন্বিত নিয়োগ পরীক্ষা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। এই পাঁচ ব্যাংক হল- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়ার কথা। সেজন্য আগামী ৪ ফেব্রুয়ারি সমন্বিত নিয়োগ পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল।

এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়া এই পাঁচটি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’ নিয়োগের এমসিকিউ পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক। পরে আবারো নতুনভাবে এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। সমন্বিত ওই নিয়োগ পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে বলে সিলেকশন কমিটির বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬