Logo

ড. মাহাথিরের শারীরিক অবস্থার উন্নতি

ড. মাহাথিরের শারীরিক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ার উন্নয়নের রুপকার ড. মাহাথির মোহাম্মাদ অসুস্থ হয়ে বর্তমানে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন।তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

সংবাদমাধ্যমকে মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এমনকি মজাও করছেন।

৯৬ বছর বয়সি মাহাথির মানুষকে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা।

গত ডিসেম্বরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাহাথিরকে। সে মাসেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ৮ জানুয়ারি আবার তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এখন তিনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

দীর্ঘ দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ড. মাহাথির মোহাম্মাদ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬