Logo

বোর্ড সভার তারিখ ঘোষণা করল ইন্দো-বাংলা ফার্মা

ইন্দো-বাংলা ফার্মা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভায় আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এর আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩৪ পয়সা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬