Logo

লভ্যাংশ ঘোষণা করল ম্যারিকো

ম্যারিকো
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ প্রান্তিকের (মার্চ’২১-ডিসেম্বর’২১) আর্থিক ফলাফলের আলোকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০০ শতাংশ তথা প্রতি শেয়ারের বিপরীতে ২০ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় আলোচিত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৫ ফেব্রুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। তারমানে ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬