Logo

বোর্ড সভার তারিখ ঘোষণা করল এসিআই

aci-centre
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

উল্লেখ্য,  এসিআই (অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ) বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প সংস্থা। ঔষধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে ২৫টি কোম্পানি মিলে দেশের অন্যতম একটি বৃহৎ শিল্প-গ্রুপ এসিআই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬