Logo

ফার্মা এইডকে সতর্ক করল ডিএসই

ফার্মা এইড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইড লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণে কোম্পানিটিকে সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সম্প্রতি ফার্মা এইডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ২০ জানুযারি একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গেলো ১১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৫৭৯ টাকা ৮০ পয়সা। ২০ জানুয়ারি কোম্পানিটির শেয়ার প্রতি দর ৭৯১ টাকায় উন্নীত হয়। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬