শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য সূত্র মতে, আগামী ২৫ জানুয়ারি, মঙ্গলবার কোম্পানিটির অভ্যন্তরিণ লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট।
এর আগের ২৩ ও ২৪ জানুয়ারি স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ জানুয়ারি, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।