শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য সূত্র মতে, ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিগুলো।
কোম্পানিগুলো হলো : শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা,বিডি ল্যাম্পস, জেনেক্স ইনফোসিস, স্কয়ার টেক্সটাইল ও স্কয়ার ফার্মা লিমিটেড।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে শাইনপুকুর সিরামিকস ২.৫০ শতাংশ, বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মা ৩৫ শতাংশ করে, ,বিডি ল্যাম্পস ২০ শতাংশ, স্কয়ার টেক্সটাইল ২০ শতাংশ ক্যাশ, স্কয়ার ফার্মা ৬০ শতাংশ ক্যাশ, জেনেক্স ইনফোসিস ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এছাড়া জেনেক্স ইনফোসিস ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।