Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপলক্ষে অনুষ্ঠান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৯ জানুয়ারি)  অনলাইন আলোচনা সভাটি হয়।

বিশ্ববিদ্যায়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদেও ডিন অধ্যাপক ড.এম এ হাকিম। এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬