Logo

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল ও আর্গন ডেনিমস লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর আর্গন ডেনিমস লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে ইভিন্স টেক্সটাইল ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর আর্গন ডেনিমস ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬