Logo

৬ কোম্পানির বিক্রেতা উধাও

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার সর্বোচ্চ দরেও বিক্রেতা উধাও হয়ে গেছে ৬ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলোঃ দেশ গার্মেন্টস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, শেপার্ড ইন্ডাস্ট্রিজও এস.এস স্টিল লিমিটেড।

তথ্য সূত্র মতে, আজ বেলা ১টা ১৪ মিনিট পর্যন্ত দেশ গার্মেন্টসের স্ক্রিনে ৫১  হাজার  ৯৯৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে প্রাইম লাইফের স্ক্রিনে ৮০ হাজার ৮৪৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময় ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, শেপার্ড ইন্ডাস্ট্রিজও এস.এস স্টিলের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬