Logo

অনুষ্ঠিত হলো এবি ব্যাংকের ৩০তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট

এবি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংকের ৩০তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট বিপুল উৎসাহ আর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের অংশগ্রহণ করে ২০০ এর অধিক গলফার।

শুক্রবার (১৪ই জানুয়ারি) ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় পুরস্কা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন, বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং২৪ ইনফ্যান্ট্রিডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এবং প্রেসিডেন্ট, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল। এবি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগনও এ অনুষ্ঠানে অংশনেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬