Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন ৩ কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো: দেশবন্ধু পলিমার, এসিআই ফর্মূলেশন এবং এসিআই।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড দেশবন্ধু পলিমারকে দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এসিআই ফর্মূলেশনকে দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ হিসেবে রেটিং করেছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এসিআইয়কে দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ হিসেবে রেটিং করেছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬