Logo

বিওতে বোনাস পাঠিয়েছে ২ কোম্পানি

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো: আমরা নেটওয়ার্কস ও আমরা টেকনোলজিস লিমিটেড।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, আজ ১৬ জানুয়ারি, রোববার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে এই দুই কোম্পানি।

উল্লেখ্য, ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে আমরা নেটওয়ার্কস ও আমরা টেকনোলজি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬