Logo

ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদনে শুরু আজ

ইউনিয়ন ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে নতুন কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারটির লেনদেন শুরু হয় ১১  টাকা দরে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১০টা ৩২ মিনিটে শেয়ারটির দর মাত্র ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ৬ বারে  ১৫৫টি শেয়ার লেনদেন করেছে।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬