Logo

শনিবার করোনায় ৭ জনের মৃৃত্য, নতুন শনাক্ত ৩ হাজার

ওমিক্রন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৪৭ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশে।

আজ শনিবার (১৫ জানুয়ারি)  স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

স্বাস্থ্য অধিদফতর জানায় , করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী ছিলেন। ঢাকা বিভাগে মারা গেছেন ৪ জন। আর বরিশালে ও সিলেটে যথাক্রমে ১ ও ২ জন মারা গেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬