Logo

টিএসসিতে পণ্ড হওয়া কাওয়ালী কনসার্ট হচ্ছে আজ 

কাওয়ালি সঙ্গীতের আসর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ২০২২) ফের কাওয়ালী কনসার্টের ডাক দিয়েছে আয়োজকরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত কাওয়ালী কনসার্টে দূর্বত্তদের হামলার প্রতিবাদে এ কাওয়ালী কনসার্টের ডাক দেয়া হয়।

এর আগে গতকাল (বুধবার) রাতে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাবি সিলসিলা ব্যান্ডের অন্যতম প্রধান শিল্পী লুৎফুর রহমান প্রতি আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এবং প্রতি বৃহস্পতিবার টিএসসিতে কাওয়ালী জলসার আয়োজন করার ঘোষণা দেন।

আয়োজকরা অভিযোগ করেন,  বুধবারের কনসার্টে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং মঞ্চ-চেয়ার গুড়ে দেয়া হয়। এছাড়া মঞ্চে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করেন ছাত্রলীগ কর্মীরা। তবে ছাত্রলীগ নেতা-কর্মীরা সে অভিযোগ অস্বীকার করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬