Logo

শুভাকাঙ্ক্ষীদের প্রশংসায় সাইফকন্যা সারা

Sara_Ali_Khan_promoting_Kedarnath
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বলিউডে উদীয়মান অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে আলোচনায় সারা আলি খান। সাইফকন্যা সম্প্রতি ‘আতরঙ্গি রে’ সিনেমা দিয়ে পাদপ্রদীপের নিচে চলে এসেছেন।

এ সিনেমায় তার অভিনয়গুণে মুগ্ধ দর্শক। তাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এই সিনেমার আগে সারার দুটি চলচ্চিত্র ফ্লপ হয়। এ নিয়ে সাইফকন্যাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। তবে এসব সমালোচনা থোরাই কেয়ার করেন সারা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা বলেন, কে কী বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই সাক্ষাৎকারকে উদ্ধৃত করে পিঙ্ক ভিলার প্রতিবেদনে বলা হয়েছে, সারা বলেছেন, আমি বারবার ট্রলের শিকার হয়েছি।

এটি আমাকে প্রভাবিত করে। কারণ আমি দর্শকের জন্যই অভিনয় করি।  আমি কী করলাম না করলাম সেটি নিয়ে যখন ট্রল করা হয়, তখন আমি সেটি পাত্তাই দিই না। মানুষ কী বলল সেটির ওপর আমার মানসিক প্রশান্তি নির্ভর করে না। সারা মনে করেন, মানুষের কাজের প্রশংসা হওয়া উচিত।

‘যখন আমি শিশু ছিলাম, তখন থেকেই সমালোচনায় বেশ মজা পেতাম। অবশ্য প্রশংসাও আমি পছন্দ করি। আমি জীবনের শুরুতেই উপলব্ধি করেছি যে, সফলতায় আনন্দ পাওয়ার চেয়ে ব্যর্থতাই আপনাকে ভালো কিছু করার প্রেরণা জোগাবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬