Logo

লেনদেনের তারিখ নির্ধারণ ইউনিয়ন ইন্স্যুরেন্সের

ইউনিয়ন ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সম্প্রতি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন শুরু হবে আগামী ১৩ জানুয়ারি। এদিন ‘এন’ ক্যাটাগরির অধীনে কোম্পানিটির লেনদেন শুরু হবে। কোম্পানিটির ট্রেডিং কোড হবে”UNIONINS” এবং কোম্পানির কোর্ড নম্বর হবে ২৫৭৫৩।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটির আইপিওর বরাদ্দপ্রাপ্ত শেয়ার গতকাল (১০ জানুয়ারি), সোমবার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগের সপ্তাহে কোম্পানিটির আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হয়।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের গত ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করে। গেলো ২৩ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি) কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (Fixed Deposit), শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

এর আগে ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)। ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬