Logo

দর পতনের শীর্ষে ঢাকা ডাইং

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৮৯ বারে ২৮ লাখ ২ হাজার ২৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ১৪৭ বারে ৪৫ লাখ ৬৯ হাজার ৩২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা কেডিএস অ্যাকসেসরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৩৯ বারে ১৩ লাখ ৪৮ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনালী পেপারের ৩.৫০ শতাংশ, আইসিবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৩.১৯ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৩.১৫ শতাংশ, সোশ্যাল ইসলামি ব্যাংকের ৩.১৪ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩.০৪ শতাংশ, আরএন স্পিনিংয়ের ২.৯৪ শতাংশ এবং মীর আক্তার হোসেনের ২.৯৩ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬