Logo

গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধন

বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

৩ দিনবাপী এই সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় বিগত অর্থবছরের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬