Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে এডিএন টেলিকম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এছাড়া এনআরবি শেয়ারহোল্ডার এবং মার্জিন হিসাবধারীদের লভ্যাংশ ওয়ারেন্টের মাধ্যমে বিতরণ করা হয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই তাদের লভ্যাংশ কুরিয়ারে পাঠানো হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে এডিএন টেলিকম ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬