Logo

অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৪২০০০ টাকা

চাকরি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সেন্টার ফর পলিসি ডায়লগ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি  এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা ই-মেইল চালাচালি করতে পারদর্শী হতে হবে।

ফাইল ম্যানেজিং, ডাটাবেস সম্পর্কে ধারণা ও বিভিন্ন ধরণের পরিকল্পনা গ্রহণে সিদ্ধহস্ত হতে হবে। চাপ সামলে কাজ করার পাশাপাশি ডিউটি রোস্টার অনুসারে যেকোনো সময় কাজে আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১২ জানুয়ারি, ২০২২

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬