Logo

প্রিমিয়ার ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু

প্রিমিয়ার ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রিমিয়ার ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ইউনিট লেনদেন শুরু হয়েছে। এন ক্যাটাগরিভুক্ত প্রিমিয়ার ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ডিএসইতে ট্রেডিং কোড : “PREBPBOND” এবং কোম্পানি কোর্ড হচ্ছে : ২৬০০৯

গেলো ৩০ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০১তম সভায় প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কিউমুলেটিভ, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ফুল্লি পেইড-আপ, ব্যাসেল ৩ কমপ্লায়েন্ট, পারপিচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন দেয়।

বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করে কোম্পানিটি। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

বন্ডটির কুপন হার ৬% ফ্লোর থেকে ১০% সিলিং। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারন বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড, অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬