Logo

এইউবি’র সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান নিঘাত সুলতানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান হয়েছেন সহকারী অধ্যাপক নিঘাত সুলতানা ।

রবিবার (৯ জানুয়ারী) এক দাপ্তরিক আদেশের মাধ্যমে নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিঘাত সুলতানাকে নিয়োগের বিষয়টি জানানো হয়। এইউবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সায়েদা আকতার বেগম, স্বাক্ষরিত ওই চিঠি ৯ জানুয়ারী ২০২২ ইং রবিবার নিঘাত সুলতানা’র হাতে তুলে দেয়া হয়।

এই প্রসঙ্গে তিনি বলেন, এইউবি শিক্ষার মান সমুন্নত রেখে শিক্ষক শিক্ষার্থী সকলের সহযোগিতা নিয়ে মানসম্মত শিক্ষা ও মানসম্মত সেবা প্রদানে সচেস্ট থাকবো। উল্লেখ্য, নিঘাত সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমফিল ডিগ্রি প্রাপ্ত এবং একই বিভাগ থেকে এমএসএস ও বিএসএস সম্পন্ন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬