Logo

দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

শ্যামপুর সুগার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৮টির বা ৬৫.৬০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত কার্যদিবস বৃহস্পতিবার শ্যামপুর সুগারের ক্লোজিং দর ছিল ৮৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ৭.২৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হলো:  আরএসআরএম স্টিলের ৫.৮৩ শতাংশ, এস আলমের ৫.৫৯ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৫.৩৬ শতাংশ, বিডি থাইয়ের ৫.৩৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.২১ শতাংশ, সী-পার্লের ৫.১৮ শতাংশ, জিবিবি পাওয়ারের ৫.১৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.০৬ শতাংশ এবং মেঘনা পেটের ৫.০২ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬