Logo

শেয়ার বিক্রির ঘোষণা ৩ পরিচালকের

শেয়ার বিক্রির
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমসের ৩ উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এরা হলেন: মো. শফিকুল আযম (মহসিন), মো. সাদেকুল আলম (ইয়াসিন) এবং করপোরেট উদ্যোক্তা ডিজনি প্রপার্টিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, মো. শফিকুল আযম (মহসিন) ৮ লাখ ৫০ হাজার শেয়ার, মো. সাদেকুল আলম (ইয়াসিন) ৫ লাখ ৪০ হাজার এবং ডিজনি প্রপার্টিজ লিমিটেড এক লাখ ৬০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে মো. শফিকুল আযমের (মহসিন) কাছে ২ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪১২টি, মো. সাদেকুল আলমের (ইয়াসিন) কাছে এক কোটি ৫২ লাখ ৭২ হাজার ৩০৯টি এবং ডিজনি প্রপার্টিজ লিমিটেডের কাছে ৪২ লাখ ৭৭ হাজার ৯৫৮টি শেয়ার রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬