Logo

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৮ টাকা

সয়াবিন তেলের দাম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রিফাইনাররা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

সম্প্রতি এ সংক্রান্ত চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন। চিঠিতে চলতি মাসের ৮ জানুয়ারি থেকে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তারা।

বর্তমান বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ৮ টাকা দাম বাড়িয়ে ১৬৮ টাকা দাম নির্ধারণের সিদ্ধান্তের কথা চিঠিতে জানানো হয়। সমিতি পাম তেলের দাম বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে বলেও বাণিজ্য মন্ত্রণালয়কে লেখা চিঠিতে উল্লেখ করেন রিফারাইনাররা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬