Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন ২ কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন গ্রুপের ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো: ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড  ওরিয়ন ফার্মাকে ‘এসটি-১’ এবং ওরিয়ন ইনফিউশনকে ‘এসটি-৩’ হিসেবে রেটিং করেছে।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এই দুই কোম্পানিকে রেটিং করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬