Logo

ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা চুক্তি সই

ইসলামী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে কর্পোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম জোন অফিসে স্বাক্ষরিত হয়েছে।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা-এর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ এ চুক্তি স্বাক্ষর করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া, মিয়া মোঃ বরকত উল্লাহ, মোঃ ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এবং ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডারগণ পার্কভিউ হসপিটালে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬