Logo

আগ্রহের শীর্ষে বেক্সিমকো

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটির ১৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার টাকার। ৬৯ কোটি ৫০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড, পেনিনসুলা, ডেল্টা লাইফ, বিকন ফার্মা, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক এবং জেনেক্স ইনফোসিস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬