Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন ২ কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে । কোম্পানিগুলো হলো:  ফরচুন সুজ এবং এপেক্স ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ফরচুন সুজকে দীর্ঘ মেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ হিসেবে রেটিং করেছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এপেক্স ফুডসকে দীর্ঘ মেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ হিসেবে রেটিং করেছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬