Logo

দর বৃদ্ধির শীর্ষে ফরচুন সুজ লিমিটেড

এসইসির সম্মতি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ  তালিকা দখল করেছে ফরচুন সুজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১০১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সুত্র অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৪২২ বারে ৪৭ লাখ ৮৮ হাজার ২৭টি শেয়ার লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৯ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৯ টাকা দরে লেনদেন হয়।

 অন্য কোম্পানিগুলো:  লাভেলো আইসক্রিম, ঢাকা ডাইং, আইএফআইসি ব্যাংক, দ্য পেনিনসুলা চিটাগং, গোল্ডেন সন, একমি পেস্টিসাইডস ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬