Logo

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২০-এ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

গেলো ৩০ ডিসেম্বর ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ পুরস্কার প্রদান করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ, আইসিএমএবি-এর সভাপতি আবু বকর সিদ্দিক, এফসিএমএ এবং আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, এফসিএমএসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬