Logo

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রূপালী ব্যাংক লিমিটেড রাষ্ট্রায়ত্ব ব্যাংক ক্যাটাগরিতে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২০ এর সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে। সরকারি ব্যাংকসমূহের মধ্যে রূপালী ব্যাংক এ অ্যাওয়ার্ড অর্জন করে।

গেলো ৩০ ডিসেম্বর হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি এর কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এ সময় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম , রূপালী ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন।

 

 

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬