Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন ৫ কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো: নিটল ইন্স্যুরেন্স, এএমসিএল, এবি ব্যাংক, এমআই সিমেন্ট এবং বিকন ফার্মা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অব বাংলাদেশ লিমিটেড এমআই সিমেন্টকে ‘এএ১’ হিসেবে রেটিং করেছে । ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩১ অক্টোবর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

তথ্য সূত্র মতে, আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড এবি ব্যাংককে দীর্ঘ মেয়াদে ‘এএ-+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে । ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

  • ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসশ লিমিটেড এএমসিএলকে (প্রাণ) দীর্ঘ মেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে । ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
  • ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসশ লিমিটেড নিটল ইন্স্যুরেন্সকে ‘এএ’ হিসেবে রেটিং করেছে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
  • ক্রেডিট রেটিং এজেন্সি অব লিমিটেড বিকন ফার্মাকে ‘এ১’ হিসেবে রেটিং করেছে । ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩০ নভেম্বরম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬